বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
পছন্দের গাছ দেখুন এখানে
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
ইনডোর প্ল্যান্টের যত্ন
মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
গাছ ভালোবাসি কিন্তু রোদ নেই😥(Ep-1)
কম আলো,রোদ আসেনা বলে অনেকেই মন খারাপ করে থাকেন। আজ থেকে শুরু হলো Plant Shop এর নতুন পর্ব ‘গাছ ভালোবাসি কিন্তু রোদ নেই😥’। যেখানে আমরা আলোচনা করবো এ পরিবেশে কি কি গাছ রাখা যাবে।
🌿পর্ব ১
ছায়াযুক্ত বাগানের অন্যতম একটি গাছ বাটারফ্লাই বা অক্সালিস। যারা নতুন বাগান শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা আদর্শ। সব থেকে সুন্দর এর প্রজাপতির মতো পাতা। কখনো ঘুমায় আবার কখনো জেগে উঠে। যেনো জীবন্ত এক প্রজাপতি। অল্প কিছু নিয়ম মেনে চললেই পাবেন সুন্দর ফুল। এই গাছ দুই রকম হয়। বেগুনি পাতায় সাদা ফুল আর সবুজ পাতায় হালকা মেজেন্টা ফুল হয়। যে কোন মাটিতেই হয় এই গাছ। সকালের হালকা রোদ দিতে পারেন। তবে সরাসরি রোদে এর পাতা পুড়ে যায়। তাই পরোক্ষ আলোই এর জন্য ভালো। পানি প্রয়োজন অনুযায়ি প্রতিদিনই দিতে হবে। মাটি যেনো একবারে শুকিয়ে না যায়। যদি দেখেন পাতাগুলি নুয়ে পড়েছে। ভয় পাবেন না। বুঝবেন পানির অভাব হয়েছে। পানি দিয়ে দিন। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এর পাতা খুব নরম হওয়াতে নার্সারি থেকে আনতে বা কোথাও নিয়ে যেতে গেলে ভেঙ্গে যেতে পারে। তবে এর বড় সুবিধা হলো কন্দগুলো বেঁচে থাকলেই কিছুদিন পর নতুন পাতা আসবে। গত বছর আমার কিছু গাছ মাটিতে মিশে গিয়েছিলো। এবার সেই টবেই নতুন গাছ পেয়েছি।
-
১.মাটিতে বেড়ে ওঠা গাছে অতিরিক্ত পানি দেবেন না। যেহেতু ঘরের ভেতরে রোদ থাকে না, সেহেতু গাছের গোড়ায় পানি জমিয়ে রাখা চলবে না। এতে পচে যাবে গাছ...
-
আর মরে যাবে না আপনার শখের শসা গাছ শেয়ার করে অন্যদের জানিয়ে দিন পোস্ট লেখার উদ্দেশ্য একটাই। বারান্দা বা ছাদে আমরা অনেক শখ করে শসা চাষ করি। কি...


