মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
বারো মাস শষা চাষ
আর মরে যাবে না আপনার শখের শসা গাছ
শেয়ার করে অন্যদের জানিয়ে দিন
পোস্ট লেখার উদ্দেশ্য একটাই। বারান্দা বা ছাদে আমরা অনেক শখ করে শসা চাষ করি। কিন্তু ভালো মানের বীজ চারা থাকার পরও একটা দুইটা শসা হবার পর অনেকেরই গাছ মারা যায়। আমাদের ইনবক্সে এই সমস্যা নিয়ে অসংখ্য ম্যাসেজ এসেছে। তাদের একটু সহযোগীতার চেষ্টা করছি।
বারান্দায় বা ছাদের টবে শসা চাষের পদ্ধতি
চাষের জন্য টব বা প্লাস্টিক অথবা কাঠের কনটেইনারও ব্যবহার করা যায়। মাঝারি সাইজের একটি টব বেছে নিন। প্লাস্টিকের বালতিতেও করতে পারেন। গার্ডেন টাওয়ার করে মাঝারি আকৃতির টবে ১০টি গাছের চাষ করা সম্ভব। গার্ডেন টাওয়ার কি সেটা জানা না থাকলে পরবর্তি পোস্টের জন্য অপেক্ষা করুন। গার্ডেন টাওয়ার টব কিনতে পারবেন প্লান্টশপ থেকেই।
মাটি প্রস্তুত
শসা উৎপাদনের জন্য উর্বর দো-আঁশ মাটি হলে ভাল হয়। সারা বছর হলেও ২৫ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে শসা ভালো হয়।
বীজ প্রস্তুত
বীজ বপনের ২৪ ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে। শসার বীজ জমিতে বোনার আগে মাটিতে জৈব সার মিশিয়ে নিতে হবে। উপরে ছাউনি দিয়ে দিতে হবে। যাতে রোদ, বৃষ্টি না লাগে।
বীজ রোপণ
সারা বছরই শসা চাষ করা যায়। তবে বীজ বপনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। বীজের আঁকারের দ্বিগুণ গভীরে বীজ বপন করা ভাল। বিকেলবেলা চারা রোপন করতে হবে এতে চারা কম মরে। চারা লাগানর পরে চারার গোঁড়া মাটি দিয়ে টিপে দিতে হবে। এরপর পানি দিতে হবে।
এবার আসছি সব থকে গুরুত্বপূর্ন আলোচনায়। চলুন দেখে নেয়া যাক কোন কারনে সাধারনত দু’একটি ফসল দিয়েই আপনার শসা গাছ মরে যাচ্ছে এবং এর প্রতিকার কি?
শসা পানির প্রতি খুব সংবেদশীল। মাটিতে রস কম থাকলেই সেচ দেয়া প্রয়োজন। খেয়াল রাখবেন শসা গাছের মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায় এবং গাছ ঢলে আসে। আবার বর্ষাকালে টবে পানি জমে থাকলেও শসার জন্য ক্ষতিকর। বৃষ্টি বেশি হলে সেচ দেয়ার দরকার নেই। কয়েকদিন পানি জমে থাকলেই গাছের গোঁড়া পচে মরে যেতে পারে। সেজন্য টবে নিস্কাসনের সুব্যবস্থা করতে হবে। বিশেষ করে প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেয়ার জন্য আগেই কন্টেইনারটিতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন। নিয়মগুলো মেনে চললে ইনসাল্লাহ আর মরে যাবে না আপনার শখের শসা গাছ। ভালো মানের বীজ নিতে পারেন plant shop থেকে।
ফসল তোলা
শসা চাকু দিয়ে কেটে সংগ্রহ করতে হয়। শসা সংগ্রহের পর ভালোভাবে পরিষ্কার করে ছায়াতে ভেজা কাপড় বা চট দিয়ে ঢেকে রাখতে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
১.মাটিতে বেড়ে ওঠা গাছে অতিরিক্ত পানি দেবেন না। যেহেতু ঘরের ভেতরে রোদ থাকে না, সেহেতু গাছের গোড়ায় পানি জমিয়ে রাখা চলবে না। এতে পচে যাবে গাছ...
-
ফিট্টোনিয়ার যত্ন (খুবই গুরুত্বপূর্ণ পোস্ট) www.facebook.com/plantshopbd বেশি বেশি শেয়ার করুন অল্প কিছু নিয়ম মেনে চললেই ভালো থাকবে আপনার ফিট...
-
যে ধরনের গাছ দেখতে চাচ্ছেন ঐ নামের উপর ক্লিক করে পুরো এ্যালবাম দেখে নিন 1.All plants Album /🌿 🍄 2.Indoor plant Album 3. 🌸Orcides 4....

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন